AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনোহরদীতে নদী পাড়ের বালি কাটার দায়ে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নরসিংদী
০৭:২৬ পিএম, ২১ মে, ২০২৬

মনোহরদীতে নদী পাড়ের বালি কাটার দায়ে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।
অভিযানে নদীর পাড় কেটে বালু বিক্রির দায়ে চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরগোহালবাড়িয়া এলাকায় নদীর পাড়ের বালি কেটে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।
মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া বলেন পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন নদী ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর পাড় ক্ষতিগ্রস্ত করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান রয়েছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!