কোটচাঁদপুর মা মটরসে্র তাকওয়ান ই- বাইকের শো-রুম উদ্ভোধনের সময় চিত্র নায়ক আমিন খান বলেন,সাধারণ মানুষের জীবনমান সহজ করতে ওয়ালটন ই-বাইকটি বাজারে নিয়ে এসেছেন। তিনি বলেন,আমরা এ সব শো-রুমগুলো দেশের শহরগুলোতে উদ্ভোধন করতে পারতাম। কিন্তু ওয়ালটন সেটা না করে সাধারণ মানুষের কথা ভেবে এই ছোট শহরে আসা। আমরা চাই যাদের নিয়ে এই দেশ, তাদেরকে নিয়েই শুরু করতে।
সাধারণ মানুষকে নিয়ে শুরু করতে। সাধারণ মানুষ যদি সচেতন হয়,তাহলে দেশ সচেতন হবে। আর দেশের ৬৮ হাজার গ্রামের মানুষ যদি ভাল থাকে। তাহলে দেশ ভাল থাকবে। আমাদের আর চেষ্টা করা লাগবে না।
তিনি বাইকের সুবিধা তুলে ধরে বলেন,ই-বাইকে তেল লাগেনা। আর সারা বিশ্বে যে ভাবে তেলের সংকট চলছে। সামনের দিনে হয়তো তেল আর নাও পাওয়া যেতে পারে। এই কথা ভেবে ওয়ালটন এই ই- বাইক বাজারে নিয়ে এসেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল ও মা মা মটরসের মালিক সিরাজুল ইসলাম। এর আগে তিনি ফিতে কেটে তাকওয়ান ই- বাইকের শো-রুম উদ্ভোধন করেন।
এ দিকে চিত্র নায়ক আমিন খানকে এক নজর কাছ থেকে দেখতে তপ্ত গরম উপেক্ষা করে সকাল ১১ টার পর থেকে ওই শোরুমে আশাপাশের দোকানে বসে থাকতে দেখা যায়। অবশেষে বেলা ২ টা পর তিনি আসেন শোরুমের সামনে একটা সাদা প্রাইভেটে করে। এরপর থেকে শুরু হয় ভক্তদের উন্মাদনা।
কেউ কাছে গিয়ে ছবি তুলছে,কেউবা করছেন কুশল বিনিময়। আবার কেউ বা তুলছেন সেলফি। অবশেষে তিনি মা মরটসে্র ব্যবসার সফলতা কামনা করেন তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

