নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা ও উন্নয়ন খাতে ২০ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭০৮ টাকা আয় ধরা হয়েছে। বাজেটে ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় ও পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার।
এছাড়া সেখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুর জামান আসাদ,বিএনপি নেতা খলিলুর রহমান, সরদার রফিকুল ইসলাম, এবি এম ইকবাল হোসেন রাজু,মহুয়া নুর কচি, জামায়াত নেতা মোঃ বাবর আলী, সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান, মাহাবুল হাসান মেনন প্রমুখ? এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার ব্যবসায়ী,শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও পৌরসভার সকল কর্মচারী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

