AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরীয়তপুরে ডাক্তারের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন



শরীয়তপুরে ডাক্তারের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন

বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালের ডাক্তার নাসিরের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ডাক্তার নাজমুস সাকিব ও নাজমুল হাসান।
বক্তারা বলেন, দেশের চিকিৎসকরা নিরলসভাবে জনগণকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। কিন্তু একটি মহল সামান্য বিষয়কে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর অকারণে হামলা ও বিভিন্নভাবে হেনস্তা করছে।

এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।তারা কর্মস্থলে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!