গ্রাম আদালত নিয়ে বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা,অতিরিক্ত পুলিশ সুপার,জিও,এনজিওর কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার তুলে ধরেন,এই উপজেলার চাল চিত্র। এ ছাড়া সামনের দিনে গ্রাম আদালতকে কিভাবে আরো কার্যকর ও শক্তিশালী করা যায়, সে বিষয়েও কথা বলেন তিনি। এরপর বক্তব্য রাখেন, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, মৃত্তিকা সমাজ কল্যান সংস্থার সভাপতি শহিদুল ইসলাম ভূইয়া, উষার শামসুজ্জামান তুহিন,সাংবাদিক কাজী মৃদুল,আব্দুল্লাহ বাশার।
এ ছাড়া উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর থানার ওসি তদন্ত আনসারুল্লাহ হক,আদ্বদীন সংস্থার শাম্মি আক্তার,ওয়েভ ফাউন্ডেশনের ম্যানেজার তৌহিদুজ্জামান,সমাজ সেবার সুপার ভাইজার কহিনুর খাতুন,শিশু নিলয় ফাউন্ডেশনের হাফিজুর রহমান,আত্মবিশ্বাস আদালত হোসেন ও সাংবাদিক সুব্রত কুমার।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, গ্রাম আদালতের কোটচাঁদপুর উপজেলা সমন্বয়কারী লিপি আক্তার। তিনি বলেন,প্রতি মাসে এই উপজেলার প্রতিটি ইউনিয়নে মাসে ৫ টি করে মামলার লক্ষ্য মাত্রা আছে। সে ক্ষেত্রে ৪ টি মামলা নিস্পতিও হতে হবে। প্রকল্পের সেই নির্দেশনা অনুযায়ী আমরা ৯৩ ভাগ সফল হয়েছি। সামনের দিনে সেটা শতভাগ করার নির্দেশনা রয়েছে জেলা প্রশাসক স্যারের। আর আমরা সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

