AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা, প্রাধান আসামি গ্রেপ্তার


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৩:১৬ পিএম, ২০ মে, ২০২৬

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা, প্রাধান আসামি গ্রেপ্তার

নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যা মামলায় প্রধান আসামী সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২০ মে) ভোরে নরসিংদীর শহরের আরশিনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত  সবুজ পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ হত্যা মামলার পর থেকে পলাতক ছিল। গোপনে অন্যস্থানে পালিয়ে যাওয়ার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার  করা হয়।

এর আগে গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে শিশু রামিমকে জোরপুর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে হাওয়ার মেশিন দিয়ে তার পায়ুপথ ও মুখে বাতাস ঢুকায় অভিযুক্ত সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। এতে শিশুটি গুরুত্বরভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের নামে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে শিশুটিকে হত্যার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান,  গ্রেপ্তারের আসামি সবুজকে নরসিংদীর কোর্টে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদেরও গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!