নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাকির হোসেন খান পনো (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। জাকির উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খানের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮মে) সন্ধ্যা সাড়ে সাতটার সময় উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ট্রাকের চাকার নিচে পড়ে মাথা থেঁতলে যায় এবং তার মাথার মগজ চারিদিকে ছড়িয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি হেলফার ইসমাইল হোসেন চালাচ্ছিল। বর্তমানে ট্রাকের হেলপার মোঃ ইসরাইল হোসেন ট্রাকসহ ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

