"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, আধুনিক ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোগান্তি কমবে এবং ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

