AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গানের আড্ডা, পুলিশ কর্মকর্তা ক্লোজ



লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গানের আড্ডা, পুলিশ কর্মকর্তা ক্লোজ

লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদকের ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ অফিসারে গানের আড্ডা দেওয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ঘটনায় এসআই একে আজাদকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

উপজেলা হাজিরহাট তদন্ত কেন্দ্রের এসআই একে আজাদ (১৬ মে) শনিবার দুপুরে তোরাবগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লবসহ তার ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকানের গানের আড্ডা দিতে দেখা গেছে ভিডিওতে।

১৬মে রাত ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জাহাঙ্গীর আলম বিপ্লবের দোকানের ক্যাশের সামনে বসে গলা ছেড়ে গান গাইতেছেন পুলিশ কর্মকর্তা এ কে আজাদ। এসময় জাহাঙ্গীর আলম বিপ্লব গানের সাথে তাল মিলাচ্ছে আর দোকানের কাজ করছে আবার ক্যাশ পরিচালনা করছে। এ ঘটনায় ঐ পুলিশ অফিসারকে ১৭ মে ক্লোজ করে লক্ষ্মীপুর পুলিশ লাইনে যোগদান করার আদেশ দেন লক্ষ্মীপুর জেলা পুলিশ

‎স্যোসাল মিডিয়া এই ভিডিও দেখে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে তিব্র ক্ষোভ দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতাকর্মী জানান, এখনো যদি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলে পুলিশ তাহলে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা কতোটুকু।

‎গান গাওয়ার বিষয়টি স্বীকার করে এসআই এ কে আজাদ জানান, আমি দুপুরে লক্ষ্মীপুর থেকে এসে সেই দোকানে বসছি। তখনিই একটু গান গেয়েছি। উনি যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তা আমার জানা নাই। এই ঘটনা কেন্দ্রে করে আমাকে পুলিশ লাইনে যোগদানের আদেশ দিয়েছেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!