AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদযাত্রায় বাড়ছে মোবাইল কোর্ট: পরিবহনমন্ত্রী



ঈদযাত্রায় বাড়ছে মোবাইল কোর্ট:  পরিবহনমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসন, বিআরটিএ রাজবাড়ীর আয়োজনে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “গত ঈদুল ফিতরে সারা দেশে ২৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছিল। কিন্তু আসন্ন ঈদুল আজহায় যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিতে ৬৯টি মোবাইল কোর্ট মাঠে থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও পরিবহন বিশৃঙ্খলা প্রতিরোধে এসব মোবাইল কোর্ট কঠোরভাবে দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। তবে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে ওঠেন, যা প্রতিরোধ করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। এজন্য যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ওই দুর্ঘটনার পেছনে পরিবহনের ত্রুটি ও চালকের গাফিলতির বিষয় উঠে এসেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত ২৪ জনের পরিবারসহ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৬২টি পরিবারের মধ্যে ২ কোটি ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, সড়ক পরিবহন মন্ত্রনালয়ের সচিব ড. মো জিযাউল হক, বিআরটিএ‍‍`র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের হুমায়ুন কবির খান প্রমূখ।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!