AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন



ফরিদগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গৃদকালিন্দিয়া মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বারপাইকা-বদরপুর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় রূপসা দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড একাদশ। দেশ-বিদেশের খেলোয়াড়দের অংশগ্রহণে জমে ওঠা এ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৭ নম্বর ওয়ার্ড একাদশ ১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “গৃদকালিন্দিয়া মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় ২০ থেকে ২৫ হাজার দর্শকের উপস্থিতি প্রমাণ করে, মানুষ এখনও ভালো আয়োজনের পাশে থাকে। কোনো গ্যালারি ছাড়াই খোলা মাঠে, স্কুল ভবনে, এমনকি গাছে উঠে দর্শকরা খেলা উপভোগ করেছেন। এটি এই টুর্নামেন্টের জনপ্রিয়তার বড় প্রমাণ।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করেছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে আশা করছি।

টুর্নামেন্ট কমিটির সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন মো. হারুনুর রশিদের সহধর্মিণী নাজমা বেগম, কন্যা তাসফিয়া মুশাররাত রাফা (তন্বী), উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মহসিন পাটওয়ারী, মো. শরীফ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!