AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে যুবক আটক



কোটচাঁদপুরে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে  যুবক আটক

কোটচাঁদপুরে স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টাকালে ওহিদুল ইসলাম বাবু (১৮) নামের যুবককে হাতে নাতে ধরে পুলিশ দিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

শনিবার (১৬ মে)  সকালে ওই যুবক আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ। সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

ভুক্তভোগী পিতা বলেন,শুক্রবার বেলা তখন ১২ টা ৩০ মিনিট বাজে। আমি কাজ থেকে বাড়ি ফিরে পাশের চায়ের দোকানে যায়। আর আমার স্ত্রী রান্না করছিল। এ সময় আমার মেয়ে বাড়ির ছাদে খেলা করছিল। সেই সময় পাশের বাড়ির ভাড়াটিয়া ওহিদুল ইসলাম বাবু (১৮) ওই ছাদে যায়।

এরপর আমার মেয়েকে জাপটে ধরে ধর্ষন চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকার আমার স্ত্রী ছুটে এসে তাকে ধরে ফেলেন। পরে কোটচাঁদপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে নিয়ে আসেন। বিষয়টি নিয়ে ওইদিনই থানায় মামলা করেন তিনি।
জানা যায়,সাফদারপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ওই মেয়ে। বর্তমানে তাঁর বয়স ৯ বছর। পিতা ট্র্যাক ড্রাইভার। সে কোটচাঁদপুরের সাবদারপুর গ্রামের বাসিন্দা। ওই যুবকের বিরুদ্ধে কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে।
কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল হক বলেন,ঘটনায় জড়িত যুবককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!