AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাদশা গ্রুপের নতুন মাইক্রোবাস হস্তান্তর



বাদশা গ্রুপের নতুন মাইক্রোবাস হস্তান্তর

ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বাদশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে একটি নতুন হায়েস মাইক্রোবাস প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাদশা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানসহ শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, নতুন এই মাইক্রোবাসের মাধ্যমে কলেজের শিক্ষা, সাংস্কৃতিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু শিক্ষার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!