AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি, নির্বাচিত ২৫৬ কৃষক



বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি, নির্বাচিত ২৫৬ কৃষক

পটুয়াখালীর বাউফলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের উদ্যোগে কৃষকদের অংশগ্রহণে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লটারির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত লটারি অনুষ্ঠানে উপজেলা কৃষি ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের তালিকার ভিত্তিতে এ লটারির আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৬৮ মেট্রিক টন। এ কার্যক্রমে ধান বিক্রির জন্য আবেদন করেন ৭৮৫ জন কৃষক। প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান সংগ্রহের লক্ষ্যে লটারির মাধ্যমে ২৫৬ জন কৃষক নির্বাচন করা হয়েছে।

এছাড়াও ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় ৫০ জন কৃষককে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে।

কৃষকরা জানান, উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন হওয়ায় প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!