AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা



গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালীর গলাচিপায় রাই কর্মকার নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরে রাই। পরে বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) ঝিলন সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!