AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নানাবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল কলেজ ছাত্রীর



নানাবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল কলেজ ছাত্রীর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বার (স্যালো ইঞ্জিনচালিত বিশেষ যানবাহন) ও মোটর সাইকেলের সংঘর্ষে আঞ্জুমান আরা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর ঈদগাহের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জুমান আরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আঞ্জুমান আরা দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে তার খালার বাড়িতে ছিলেন। বুধবার বিকেলে খালাতো ভাই সাব্বিরের মোটরসাইকেলে চড়ে তিনি একই উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে মোক্তারপুর ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লাটাহাম্বারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আঞ্জুমান আরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আঞ্জুমান আরার মৃত্যু হয়েছে।

এইচএসসি পরীক্ষার আগমুহূর্তে মেধাবী এই ছাত্রীর অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘাতক লাটাহাম্বারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ছাত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!