AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ মাস ১৫ দিনের মিশকাতকে কেড়ে নিল হাম



৫ মাস ১৫ দিনের মিশকাতকে কেড়ে নিল হাম

বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ মাস ১৫ দিন বয়সী শিশু মিশকাত। সে চরণদ্বীপ এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ মাজেদুল হকের ছেলে।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) থেকে মিশকাত জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হয়। প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় তাকে অন্য একটি হাসপাতালেও নেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার সকালে পুনরায় চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সন্তান হারিয়ে বিলাপ করতে করতে বাবা মাজেদুল হক বলেন, “একবারও ‘বাবা’ ডাক শুনতে পারলাম না। বাবা বলার আগেই চুপ হয়ে গেছে মিশকাত।”

মিশকাতের মামা রিপন জানান, আছরের নামাজের পর চরণদ্বীপের নিজ বাড়িতে বাবার কোলে করে শেষবারের মতো ছোট্ট মিশকাতকে নিয়ে আসা হয়। পরে স্থানীয় মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

শিশু মিশকাতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!