১৪ পিচ ইয়াবাসহ শারফিন হোসেন ২৬ নামের এক যুবককে আটক করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বলুহর বকুলতলা পাড়া তাকে আটক করেন। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, শারফিন হোসেন কোটচাঁদপুরের বলুহর বকুলতলা পাড়া, কুড়িপাড়া, প্রজেক্ট পাড়া,রামচন্দ্রপুরসহ ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এ খবরে কোটচাঁদপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালান।
অবশেষে তাকে বলুহরের কুড়িপাড়া এলাকা থেকে আটক করেন। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে ১৪ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ২ হাজার ৭ টাকা জব্দ করেন।
কোটচাঁদপুর থানায় উপপরিদর্শক এস আই মাসুম বেল্লা বলেন,সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১৪ পিচ ইয়াবা ও নগদ ২ হাজার ৭ শত টাকা। এরপর আইনগত সকল প্রস্তুতি সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

