AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ



মুকসুদপুরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম পুলিশদের কর্মদক্ষতা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

এ সময় তিনি বলেন, গ্রাম পুলিশরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কাজের গতি ও কার্যকারিতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রভাস কুমার সাহা, উপ-প্রশাসনিক কর্মকর্তা শেখ জাবেদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমানসহ আরও অনেকে।

বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্য গৌতম সাহা জানান, নতুন এই পরিবহন সুবিধার মাধ্যমে দ্রুত সময়ে বিভিন্ন এলাকায় পৌঁছে দায়িত্ব পালন করা আরও সহজ হবে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ গ্রাম পুলিশদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং তৃণমূল পর্যায়ে প্রশাসনিক সেবাকে আরও কার্যকর করবে।

 


একুশে সংবাদ/যাবিদ

Link copied!