AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়ে প্রেস ব্রিফিং


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০২:৫৬ পিএম, ১৩ মে, ২০২৬

লক্ষ্মীপুরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়ে প্রেস ব্রিফিং

লক্ষ্মীপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সমন্বিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষি কার্ড ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

জেলা তথ্য অফিসার বিশ^নাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, সহকারী পুলিশ সুপার রুপক চন্দ্র পাল,লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমান, নিজাম উদ্দিন, আবদুল আলীম হুমায়ুন প্রমুখ।

এ সময় বক্তারা বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে খাল খনন, সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও খেলাফি কৃষি মওকুফ,  শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, স্বাস্থ্য সেবা সহ সরকারি সেবা সমূহ জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!