AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে স্কুলের বারান্দায় ভিক্ষুকের মৃত্যু পকেটে মিলেছে ৭০ হাজার ৮৬০ টাকা


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৫:৫২ পিএম, ১২ মে, ২০২৬

শ্রীপুরে স্কুলের বারান্দায় ভিক্ষুকের মৃত্যু পকেটে মিলেছে ৭০ হাজার ৮৬০ টাকা

গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের মৃত্যুর পর তাঁর পাঞ্জাবির পকেটে মিলেছে ৭০ হাজার ৮৬০ টাকা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। মৃত ভিক্ষুকের নাম আবুল হোসেন (৬৫)।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে পুলিশ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করে।

ভিক্ষুক আবুল হোসেন খুলনার বাটিয়াঘাটা উপজেলার উত্তর হরিণটানা (জলমা) গ্রামের আবু তালেবের ছেলে। সে অল্প কয়েকদিনে যাবত নগর হাওলা এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন জানিয়েছে এলাকাবাসী। তবে কার বাড়ীতে বা কোথায় বসবাস করতো তা কেউ বলতে পারেনি।

গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী আরিফ হোসেন বলেন, সোমাবার রাত ৯টার দিকে ভিক্ষুক স্কুলে বারান্দায় এসে বিশ্রাম নেয়। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে।

সকাল ৯টার দিকে বিদ্যালয় খুলতে গেলে তাকে বারান্দায় ঘুমানো অবস্থায় দেখতে পাই। পরে ডাক দিলে ঘুম থেকে না উঠায় গায়ে হাত দিয়ে ধাক্কা দিলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারনা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে ভিক্ষুক আবুল হোসেন মারা যান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় অজ্ঞাত এক ভিক্ষুকের মৃত্যুর খবর দেয় স্থানীয়রা। পরে ওই বিদ্যালয়ের বারান্দা থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহালে ভিক্ষুকের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠালো হয়েছে। ধারনা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে ভিক্ষুক আবুল হোসেনের মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, ভিক্ষুক আবুল হোসেনের সাথে থাকা প্লাস্টিকের বস্তায় এক জোড়া প্লাস্টিকের কালো রংয়ের স্যান্ডেল, একটি লুঙ্গি, একটি পাঞ্জাবি এবং চারটি পানির বোতল পাওয়া যায়।

তার গায়ে থাকা পাঞ্জাবির পকেট থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো টাকা পওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পলিথিন খুলে টাকা গোনা হলে ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, আবুল হোসেন ধীর্ঘদিন ভিক্ষা করে টাকাগুলো জমিয়ে রেখেছিলেন।

শ্রীপুর থানার  ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ভিক্ষুকের সাথে তার জাতীয় পরিচয় পত্র (এনআইডি) পাওয়া গেছে। ওই এনআইডি থেকে তার পরিচয় নিশ্চিত হতে পেরেছি।

আমরা খুলনার বাটিয়াঘাটা থানা পুলিশের মাধ্যমে ভিক্ষুকের বাড়ীতে খবর পাঠিায়েছি। তার স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের কাছে ভিক্ষুকের জমানো ৭০ হাজার ৮৬০ টাকা বুঝিয়ে দেওয়া হবে। বর্তমানে উদ্ধার হওয়া টাকাগুলো পুলিশের হেফাজতে রয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!