জামালপুরের ইসলামপুরে কালোবাজারে তেল পাচার ও অনিয়মের অভিযোগে ঝর্না ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জ ঝর্না ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় কালোবাজারে তেল বিক্রির সত্যতা পাওয়ায় ম্যানেজার মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৪৫) ধারায় ৫০হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৪৬) ধারায় ৫০ হাজার টাকা জরিমান এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) রেজুয়ানুল ইফতেকার।
তিনি জানান- দীর্ঘদিন ধরে গোপনে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও প্রচলিত আইনে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

