মানিকগঞ্জের সাটুরিয়ায় নদী-খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা।
সোমবার (১১ মে) বিকেলে গাজীখালী নদী সংলগ্ন এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা: কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় এলাকাবাসীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বলেন দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্যোগ হাতে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্দেশে এই কার্যক্রম।
নদী নালা ও জলাধারের খনন ও পুনঃখননের অংশ হিসেবে দেশব্যাপী চলছে, যা এলাকার জলাবদ্ধতা নিরসনে সহায়তা করবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

