AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় আইন-শৃঙ্খলা কমিটি ও ঈদ-উল-আযহার প্রস্তুতিমূলক সভা


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
১১:২৭ এএম, ১২ মে, ২০২৬

নকলায় আইন-শৃঙ্খলা কমিটি ও ঈদ-উল-আযহার প্রস্তুতিমূলক সভা

শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া ও মহিউদ্দিন মোক্তার, পৌর বিএনপির সাবেক আহবায়ক কামরুল আলম লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের সহকারি উপপরিদর্শক (এএসআই) হানিফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন বাবু  প্রমুখ।  

সভায় মাদক, চুরি, পৌর শহরে যানজট নিরসন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, কুরবানি পশুর হাটের নিরাপত্তা, কোরবানির পশু জবাই ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত বজ্য অপসারণ, ঈদে যানবাহনের ভাড়া বৃদ্ধিসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সাইমা ইসলাম পিংকিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!