জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে সন্ধ্যা ৭টার দিকে গলায় লিচু আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন শাহিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৬ টায় বাড়িতে লিচু খাওয়ার সময় হঠাৎ একটি লিচু তার গলায় আটকে যায়। এ সময় শিশুটি শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তার বাবা শাহিন মিয়া দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

