AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৮:৪১ পিএম, ১১ মে, ২০২৬

নকলায়  ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক

শেরপুরের নকলা থানা পুলিশ ১০৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ এবং পিকআপের চালকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে।

সোমবার (১১ মে) বেলা পৌণে ৩টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে নকলা পৌরশহরের গড়েরগাঁও বাইপাস চৌরাস্তা মোড়ে ওই অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে পিকআপের চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নুর মোহাম্মদ (২৮)।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারের দিকনির্দেশনায় এবং নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপনের নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম, এএসআই মিজানুর রহমান, এএসআই মোজাম্মেল হক, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই শাহ জালাল সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা পৌরসভার গড়েরগাঁও বাইপাস চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসায়।

ওই সময় ঝিনাইগাতী থেকে নালিতাবাড়ী হয়ে আসা গাজীপুরগামী একটি পিকআপ থামিয়ে পিকআপে ৯টি বস্তায় কাঠের গুড়ির ভিতর বিশেষ কায়দায় রাখা ১০৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ পিকআপটি জব্দ ও পিকআপের চালকসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পিকআপসহ জব্দকৃত মাদকের মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!