আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে পরিপক্ক হলেই আমপাড়ার পরামর্শ দিল জেলা প্রশাসন। গোপালভোগসহ গুটি জাতের আম এ নির্ধারিত সময়ের মধ্যে গাছ থেকে পারতে পারবে চাষীরা। ফলে, আম পাড়া নিয়ে সংশয় দূর হলো আমচাষীদের। এবারও থাকছে না আম সংগ্রহের নির্ধারিত তারিখ বা ক্যালেন্ডার।
গত বছরের সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবারও জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩ টায় ম্যাংগো কালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণের বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ শরফ উদ্দিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী, চাঁপাাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ সভাপতি খাইরুল ইসলাম, কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম, কৃষি উদ্যোক্তা আহসান হাবিব প্রমুখ।
মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন, কানসাট আড়তদার সমিতির সহ-সম্পাদক আবু সালেহ, আল বশরী সোহান, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম প্রমুখ। সভায় জানানো হয়, আম যথাসময়ে পরিপক্ক হওয়ার পর তা পেড়ে বাজারজাতকরণে পরামর্শ প্রদান করা হয়। অপরিপক্ক আম বাজারজাতকরণ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পুরো আম মৌসুমে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, আমব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মনিটরিং কমিটির সার্বক্ষনিক পর্যবেক্ষণ, বিষমুক্ত আম বাজারজাতকরণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আম পরিবহনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

