AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা মেডিক্যাল ঘটনায় কোটচাঁদপুরে বিক্ষোভ



ঢাকা মেডিক্যাল ঘটনায় কোটচাঁদপুরে  বিক্ষোভ

কোটচাঁদপুর (ঝিনাইদহ)  প্রতিনিধিঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতার, লাঞ্ছনার  প্রতিবাদ ও সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) কোটচাঁদপুর শাখা।

সোমবার (১১ মে) সকাল ১০টার সময় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
অধিকার আদায়ে আমরা সবাই একসাথে এ শ্লোগানকে সামনে রেখে সমাবেশে বক্তব্য রাখেন  ফারিয়া কোটচাঁদপুর শাখার সভাপতি মোহাম্মদ মাজহারুল হক শাওন, সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম শিলনসহ কোটচাঁদপুরের বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা  বলেন, দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে নতুন ওষুধের তথ্য পৌঁছে দেওয়া, আধুনিক চিকিৎসা সম্পর্কে অবহিত করা এবং রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরও কার্যকর করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অথচ সাম্প্রতিক ঘটনায় একটি সম্মানজনক পেশাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।
বক্তারা আরও বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো পেশাজীবী সমাজকে প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দীর্ঘদিন ধরে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। তাই তাদের প্রতি অসম্মানজনক আচরণ বন্ধ করে পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবি গুলোর মধ্যে রয়েছে -গ্রেফতার প্রতিনিধিদের নিঃশর্ত মুক্তি, লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, হাসপাতালগুলোতে প্রতিনিধিদের জন্য সুনির্দিষ্ট প্রবেশনীতি প্রণয়ন, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!