AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে খাল খনন কর্মসুচি উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল



ভূরুঙ্গামারীতে খাল খনন কর্মসুচি উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ঝুকিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কচাকাটা-ভূরুঙ্গামারী থানার সার্কেল এএসপি মুনতাসির মামুন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্মআহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা , সিনিয়ার সদস্য কাজী নিজাম উদ্দিন ও জামায়াতের উপজেলা শূরা সদস্য ফেরদৌস হোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ। 

প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ বিশিষ্ট খাল খননসহ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু, উভয় তীরে বৃক্ষ রোপন ও পানি সেচ পাইপ বসানো হবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা।

উপজেলার ভূরুঙ্গামারী সদর, পাথরডুবী ও তিলাই এই তিনটি ইউনিয়নের কোল ঘেষে বয়ে গেছে ঝুকিয়া খাল। স্থানীয়দের ভাষ‍্য প্রকল্পটি স্বচ্ছতার সহিত বাস্তবায়ন হলে এলাকার কৃষি,মৎস্য চাষ, পানি সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!