AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রকৃত  ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করতে এমপি বাবরের নির্দেশ



প্রকৃত  ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করতে এমপি বাবরের নির্দেশ

শনিবার নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রস্তুত  করা হয়েছে, এ নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী ক্ষিপ্ত হয়েছেন। এ তালিকা গ্রহণযোগ্য হয়নি।

 তালিকায়  প্রকৃত কৃষকদের নাম বাদ দিয়ে অতিরিক্ত নাম অর্ন্তভুক্ত হয়েছে।  ফলে এ তালিকা নতুন করে যাচাই-বাছাই করে  প্রনয়ণ করতে হবে।  প্রকৃত  ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হবে।

 তিনি আরও বলেন, মাননীয় প্রধান মন্ত্রী  জনাব তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।  তালিকা যাছাই বাচাইকালে যদি আমার দলের কোন লোক চাপ দেয় তাদের কথা আপনারা শোনতে বাদ্য না। আপনারা সঠিকভাবেই  তালিকা প্রস্তুত করবেন। যারা পাওয়ার ন্যাযতা রাখে তারাই পাবে। আর যারা পাওয়ার ন্যযতা রাখে না তারা পাবে না।  এতে আপনাদেরকে আমার বিএনপির নেতাকর্মীরা সাহায্য করবে।  

শনিবার (৯ মে) বিকালে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে মনিকা পশ্চিমপাড়া  গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে  স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, নতুন তালিকায় বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যৌক্তিকতা রাখেন- তাদেরই অন্তর্ভুক্ত করা হবে।

বিএনপি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায়  প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করা হয়েছিল। তবে সেই তালিকায়  প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অকৃষকদের অনেক নামও এসেছে।  আবার যারা কৃষক তাদের নাম বাদ পড়েছে। এজন্য নতুন করে তালিকা প্রস্তুত হবে।

এ সময় তিনি জেলেদের উদ্দেশ্য করে বলেন, আমরা মূলত জেলেদের জন্য কোন আলাদাভাবে বরাদ্দ পাইনি। তবে এ ব্যাপারে আমি ত্রাণমন্ত্রীর সাথে কথা বলেছি তিনি আমাকে বিকল্পভাবে জেলেদের জন্য সাহায্য করবেন।

হাওরে মাছ ধরার বিষয়ে তিনি বলেন, যে কোন জাল পাবেন আপনারা সাথে সাথে পুরে ফেলবেন। এবার হাওরে সরকারের পক্ষ থেকে মাছ ছাড়া হবে আমিও নিজ অর্থায়নে মাছ হাওরে ছাড়ব। তাই হাওরে জাল ফেলে মাছ ধরতে নিষেধ করেছেন।

হাওড়াঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,  আমাদের অচিরেই পঞ্চম বার্ষিকী পরিকল্পনা করতে হবে। আমরা বিচ্ছিন্ন ভাবে উন্নয়ন চাই না। হাওড়ের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন করব।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী,সহকারি কমিশনার ভূমি শাওলীন নাহার, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল,কৃষি অফিসার মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান ছন্দ,  গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!