AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নজরুল ইসলাম খান

জুলাই সনদে সব দল সই করেছে এনসিপিই পরে করেছে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৯:৫৮ পিএম, ৮ মে, ২০২৬

জুলাই সনদে সব দল  সই  করেছে এনসিপিই পরে করেছে

জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল দস্তখত করেছে। প্রথমে এনসিপি স্বাক্ষর করে নাই, পরে তারাও করেছে। এ সনদে যা লেখা আছে এটা তারা মানতে চাচ্ছেন না।

আমরা সবাই মিলে একমত হয়ে দস্তখত করলাম, তারপর এটা মানবো না, এটা তো হতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে মান্য করব। কিন্তু সনদে যা বলা আছে তা কার্যকর করতে হলে বিল উত্থাপন করে জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ মেজরিটি দিয়ে অনুমোদন করাতে হবে।

আর এটা করার জন্য যে সময় দরকার সেটা দিতে হবে। এই সংসদ দায়িত্ব নেওয়ার পরে একশর বেশি অধ্যাদেশ যা অন্তবর্তী সরকারের সময় হয়েছে সেটা সংসদে একটা একটা করে পাশ করতে অনেক দিন সময় চলে গেছে। 
শুক্রবার (৮ মে) বিকালে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংসদের সদস্য যারা হবেন তারা যদি সংসদীয় নিয়ম বুঝতে না চায়, আইন বুঝতে না চায় তাহলে তো হবে না।

এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিএনপির যথেষ্ট জনসমর্থন আছে আমরা এটা নিয়ে চিন্তা করছি না। আমরা কারো হুমকি-ধামকিতে ভয় পাই না। আমরা অনুরোধ করবো বিষয়টি বোঝার চেষ্টা করুন, সঙ্গেই থাকুন। আমরা যখন বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব তখন এর বাইরে কিছু চেয়ে ঝামেলা করার চেষ্টা করার দরকার নেই।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!