মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা-এর পূর্ব কোলা এলাকায় শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে কোলা পোস্ট অফিস সংলগ্ন সড়কে পূর্ব কোলা প্রবাসী ও যুব সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকেরা বলেন, দীর্ঘদিন ধরে পূর্ব কোলা এলাকায় কোনো খেলার মাঠ না থাকায় শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তারা মোবাইল ফোন ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে।
একটি খেলার মাঠ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন বক্তারা। কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি রমজান আলী খান মাস্টার, হাজী মো. শাজাহান মোল্লা, হামিদুল ইসলাম মন্টু স্যার, জব্বার শেখ, মোশাররফ বেপারি, নান্নু বেপারি, সোহরাব আকন, আলতু শেখ, বাচ্চু দেওয়ান, নান্টু শেখ, রোকেয়া বেগম, মান্নান শেখ, রিয়াজ সরদার, তাজল মীর ও রহিম শেখসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে দ্রুত সরকারি উদ্যোগে একটি খেলার মাঠ নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি এলাকাবাসী ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

