AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক



লালমনিরহাটে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

​লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শুক্রবার (৮ মে) বেলা সোয়া ১১টার দিকে লালমনিরহাট সদর থানার অন্তর্গত কর্নপুর মাঠের পাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক রুবিনা খাতুন (৪০) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের আকুল উদ্দিনের স্ত্রী।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে ওই সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হবে।

তথ্যানুযায়ী, বিজিবি’র একটি বিশেষ টহলদল কর্নপুর মাঠের পাড় এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রুবিনাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাত হাজার টাকা।

​এ ঘটনায় বিজিবি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ আসামিকে পুলিশে হস্তান্তর করেছে। বিজিবি জানায়, এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
​তিনি বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!