নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর এসিয়ান হাইওয়ে সড়কে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৮ মে (শুক্রবার) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব চৌরাস্তার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
এতে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হাসিব ভূঁইয়া, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ নেতা মুন্না,মাহিন,ফয়সাল,রিয়েল সহ প্রায় ৩০ জনের একটি দল এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
পরে মিছিলটি সিংলাব পাম্পের সামনে এসে শেষ হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

