AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড



জীবননগরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুয়া পদবিধারী এক ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৬ মে) জীবননগর উপজেলার হাসাদাহ  বাজারে বায়তুল মামুর চক্ষু হাসপাতালে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত তাফহিমুল হোসাইন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এ সময় তার প্রয়োজনীয় সনদপত্র ও বৈধতা যাচাই করে অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানা পুলিশের একটি টিম। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!