AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনাহাটের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কুড়িগ্রাম-১ আসনের এমপি



সোনাহাটের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কুড়িগ্রাম-১ আসনের এমপি

কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম আজ ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট এলাকায় আকস্মিক সফর করেন।

বুধবার (০৬ মে) সকাল ১০ টার দিকে সফরকালে তিনি  সোনাহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসা এবং সোনাহাট মহাবিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক একাডেমিক পরিবেশ ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেকে যোগ্য, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে এবং প্রতিটি বিষয়ে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।”

তিনি আরও বলেন, “একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই পারে দেশ ও জাতিকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুরুঙ্গামারী উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, যুব বিভাগের ভুরুঙ্গামারী উপজেলা সভাপতি ও সোনাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু হেনা মোঃ মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাহাট ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল মাস্টার, সেক্রেটারি আকবর হোসাইন, পাইকেরছড়া ইউনিয়ন সেক্রেটারি এস. এম. সাজ্জাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, সোনাহাট মহাবিদ্যালয় ও সোনাহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠান দুটির শিক্ষা পরিবেশ, পাঠদানের মান এবং শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

সংসদ সদস্যের এই আকস্মিক সফরকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!