AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় মাদক সেবনের দায়ে চার জনের কারাদণ্ড-অর্থদণ্ড


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০৪:০৭ পিএম, ৫ মে, ২০২৬

সালথায় মাদক সেবনের দায়ে চার জনের কারাদণ্ড-অর্থদণ্ড

ফরিদপুরের সালথায় মাদক সেবনের দায়ে চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চার জনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এ কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় মাদকদ্রব্য সেবন করছিলো চার যুবক। খবর পেয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সেখানে অভিযান চালিয়ে চার জনকে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকসেবী সাইফুল ইসলাম কামাল সরদার মো: বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে সাইফুল ইসলাম ও কামাল সরদার কে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা বাবলু মাতুব্বর এবং হোসেন ফকির ১০০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আজকে চার মাদকসেবীকে ১মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!