রাজশাহীর পুঠিয়ায় হাইওয়ে সড়কে ড্রাম ট্রাকের বেপরোয়া প্রতিযোগিতার মধ্যে চাপায় পড়ে আক্কাস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার মাঝার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলীর বাড়ি চারঘাট থানা পাড়া এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে প্রতিযোগিতা করতে থাকা দুইটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ জনতা দুইটি ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটিতেও ভাঙচুর চালানো হয়।
এসময় উপস্থিত দৈনিক যায়যায় দিন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোনসহ আরও কয়েকটি মোবাইল ভাঙচুর করে উত্তেজিত জনতা।
পরে পুঠিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধ জনতার তোপের মুখে তারা সেখান কোন রকম কার্যক্রম চালাতে পারেনি তারা ।
পরবর্তীতে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু।
পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, সকালে জানার পরপরই আমরা ঘটনাস্থলে যায় কে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আমাদের হাওয়ে থানার গাড়ি ভাঙচুর করে স্থানীয় জনতা, পরে আমরা থানায় চলে আসি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

