AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৪



ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৪

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। তারা হলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের সৌদিপ্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) এবং তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহত অন্য ব্যক্তির বয়স আনুমানিক ৩৭ বছর; তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে বালুবোঝাই একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল।

সত্রাশিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই তিন নারী যাত্রীর মৃত্যু হয়।

এ সময় ট্রাকের চালক, সহকারী ও অটোরিকশার চালকসহ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অন্য আহতদের হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় এক নারী ও এক পুরুষকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!