AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় কলার বাগানে গাঁজার চাষ, ৬টি গাঁজার গাছসহ আটক ১


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৬:০১ পিএম, ৪ মে, ২০২৬

নকলায় কলার বাগানে গাঁজার চাষ, ৬টি গাঁজার গাছসহ আটক ১

শেরপুরের নকলায় মাদকবিরোধী অভিযানে ৬টি গাঁজার গাছসহ সুরত আলী (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নকলা থানা পুলিশ।

রবিবার (৩ মে) রাতে নকলা পৌরসভার কলাপাড়া পূর্বপাড়া মহল্লায় ওই অভিযান পরিচালিত হয়। সুরত আলী স্থানীয় মৃত মাইন উদ্দিনের পুত্র।  ৬টি গাঁজা গাছের ওজন প্রায় সাড়ে ৩ কেজি এবং যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান সুরত আলী দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির পাশে কলা চাষের আড়ালে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সুরত আলীর কলার বাগানে অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছসহ সুরত আলীকে আটক করা হয়।

পরে গাঁজার গাছগুলো জব্দ এবং তাঁর (সুরত) বিরুদ্ধে নকলা থানায় মামলা দিয়ে সোমবার (৪ মে) আদালতের মাধ্যমে তাঁকে জেল হজতে পাঠানো হয়েছে। নকলাকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি রিপন চন্দ্র গোপ।


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!