AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রশাসনের যৌথ অভিযানে ৫২৬০টি গাঁজা গাছ উদ্ধার



প্রশাসনের যৌথ অভিযানে ৫২৬০টি গাঁজা গাছ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার কাঁঠাল বাগিচায় মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৫ হাজার ২৬০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব। উদ্ধারকৃত গাছগুলোর উচ্চতা ছিল প্রায় ৪ থেকে ৫ ফুট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, জব্দকৃত গাছগুলো থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। অভিযানের সময় জমির মালিককে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!