AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুর পৌরসভায় গণ কবরস্থান উদ্বোধন



উজিরপুর পৌরসভায় গণ কবরস্থান উদ্বোধন

বরিশালের উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দশাহা গ্রামে মরহুম ইসাহাক মৃধার নামে একটি গণ কবরস্থান উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুর ২টায় এ কবরস্থান উদ্বোধন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আলী সুজা।

অনুষ্ঠানে জমিদাতা পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন। এছাড়াও আব্দুল হাই মৃধা, রেজাউল করিম মৃধা, শফিকুল ইসলাম স্বপন মৃধা, জুবায়ের মৃধা, পলাশ মৃধা, মো. মামুন ঢালী, মো. কামরুজ্জামান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উজিরপুর পৌরসভায় আগে কোনো গণ কবরস্থান না থাকায় অ্যাডভোকেট সুমন ও তার পরিবারের দানকৃত জমিতে এটি প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. আলী সুজা বলেন, “সমাজের প্রতিটি মানুষকে দল-মত নির্বিশেষে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এতে একটি আদর্শ ও মানবিক পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।”

 

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!