AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা



কোটচাঁদপুরে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা

গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির অভিযোগে কোটচাঁদপুরে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ২৫ কেজি মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সাবদারপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, কোটচাঁদপুর উপজেলার মাংস ব্যবসায়ী ফজলু শাহ দীর্ঘদিন ধরে ওই বাজারে মাংস বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, শনিবার সকালে তিনি একটি গর্ভবতী গাভী জবাই করেন। এ সময় গরুর পেট থেকে বাছুর বের হয়ে আসে। পরে তিনি বাছুরটি সরিয়ে রেখে মাংস বিক্রি চালিয়ে যান বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

তিনি জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ২৪ ধারায় ব্যবসায়ী ফজলু শাহকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত ২৫ কেজি মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!