AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা



অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু এবং আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম। এ সময় তাদের মারধর করা হয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম এবং ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সম্পাদক মজিবরসহ কয়েকজন সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় সাংবাদিক সাজুর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয়। পরে আব্দুর রহিম ভিডিও ধারণের চেষ্টা করলে তাকেও মারধর করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রেসক্লাব লালমনিরহাটের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই।”

সাংবাদিক নেতা এস. আর শরিফুল ইসলাম রতন বলেন, “অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ অপরাধ নয়। দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, না হলে সাংবাদিক সমাজ আন্দোলনে নামবে।”

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নুর ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোশাররফ হোসেন ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!