AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি মাতার মৃত্যু, ক্লিনিক ঘেড়াও



পীরগঞ্জে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি মাতার মৃত্যু, ক্লিনিক ঘেড়াও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিবন্ধন বিহীন একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে শারমিন আকতার (২৪) নামে এক প্রসুতি মাতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে প্রসুতির লাশ নিয়ে ঐ ক্লিনিকে হাজির হয় তার ন্বজনরা। তারা বিক্ষোভ প্রদর্শন করে ক্লিনিকে ভাংচুড় চালানোর চেষ্টা করে। থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। শারমিনের বাড়ি পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার বিষ্ণপুর গ্রামে।

শারমিনের স্বামী আনিসুর রহমান জানান, গত ২১ এপ্রিল পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটি নেতার মোড় এলাকার  ‘একতা ক্লিনিক’-এ ১১ হাজার টাকার চুক্তিতে তার স্ত্রীকে সিজার (অপারেশন) করানো হয়।  সিজারের মাধ্যমে পুত্র সন্তানের পিতা হন তিনি। সিজারের পর তার স্ত্রীকে ক্লিনিকের বিছানায় রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং রোগীর অবস্থার অবনতি হতে থাকলে পরদিন ক্লিনিক কতৃপক্ষ শারমিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

সেখানে ২য় দফায় তার অস্ত্রোপচার করানো হয়। তার পরেও রক্তক্ষরণ বন্ধ না হলে শারমিনকে দিমেকের আইসিইউ তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় শারমিনের।

সেখানে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে শারমিনের লাশ নিয়ে বিকালে একতা ক্লিনিকে এসে হাজির হয় স্বজনরা। তারা ক্লিনিক ঘেড়াও করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এর বিচার চান। এ সময় ক্লিনিকে আশ পাশের লোকজনের সমাগম ঘটে। এক পর্যায়ে জনতা ক্লিনিকে ভাংচুড় চালানোর চেষ্টা করে। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি সামাল দেন।

পরে একটি পক্ষের মধ্যস্ততায় টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।

এ বিষয়ে একতা ক্লিনিকের পরিচালক আসলাম জানান, রোগীর অবস্থা আগে থেকেই খারাপ ছিল। হৃদরোগ ও কিডনিসহ বিভিন্ন জটিলতায় ভুগছিল। সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ ও অন্যান্য সমস্যা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়। ক্লিনিকে তার মৃত্যু হয়নি। বিষয়টি আপোষ মিমাংসা করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রমানিক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!