AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৫:১৩ পিএম, ৩০ এপ্রিল, ২০২৬

লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভার শুরুতে নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মে. আনোয়ার হোসেন ও লৌহজং থানা অফিসার ইনচার্জ মো. বোরহানুল ইসলামের সঙ্গে উপস্থিতদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, লৌহজং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, হলদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা জন স্বাস্হ্য প্রকৌশলী কামরুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক বিএনপি নেতা মো. বাদল হাওলাদার, উপজেলা মহিলা বিনপি নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস কোস্ট গার্ড ও আনসারের কর্মকর্তা, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলাম, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক মো. মানিক মিয়া লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মিজানুর রহমান। লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মো. লিখন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী, সাংবাদিক মো. সুবিন ও সাংবাদিক শামীম মিরাজ।

এ ছাড়া লৌহজং উপজেলার প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!