রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।
সভায় তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন,কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওহাব শেখ,উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমূখ সহ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

