AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে দা দিয়ে আঙুল বিচ্ছিন্ন, আত্মসমর্পণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৫:৪০ পিএম, ২৬ এপ্রিল, ২০২৬

সরিষাবাড়ীতে দা দিয়ে আঙুল বিচ্ছিন্ন, আত্মসমর্পণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে এক ব্যক্তির বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত নিজেই রক্ত মেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করে গ্রেফতারের দাবি জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত রাম দা উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজিবদিয়া এলাকার মৃত মহর আলীর ছেলে রাজমিস্ত্রি আনোয়ার হোসেন (ভুক্তভোগী) প্রতিবেশী শিপন মিয়াকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে মজিবর রহমানের বাড়ির দক্ষিণে পৌঁছালে পিছন থেকে একই গ্রামের মৃত বশির খানের ছেলে সাইদুল ইসলাম (৩৫) অতর্কিত হামলা চালায়।

এ সময় সাইদুল ইসলাম দা দিয়ে আনোয়ার হোসেনকে কোপ দিলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়। আনোয়ার ও শিপনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে অভিযুক্ত সাইদুল ইসলাম রক্তাক্ত অবস্থায় শরীরে রক্ত মেখে সরিষাবাড়ী থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং নিজেকে দোষী দাবি করে গ্রেফতারের অনুরোধ জানায়। তার দেওয়া তথ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত রাম দা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গুরুতর আহত আনোয়ার হোসেনকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতের মা আনোয়ারা বেওয়া বলেন, “আমার ছেলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। বিনা কারণে আমার ছেলেকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

সরিষাবাড়ী থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, “এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!