গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন এর উদ্যোগে কালিয়াকৈরের সোহাগপল্লী রিসোর্টে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন এর সভাপতি জহিরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -২ আসনের সংসদ সদস্য মনজুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশন এর প্রশাসক শওকত হোসেন সরকার।
গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন এর সিনিঃ সহ সভাপতি কেরামত আলীর সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের বার্ষিক মিলন মেলার আহবায়ক ইফতেখার আলম, কোষাধক্ষ্য আব্দুল আজিম সহ গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন এর সদস্যবৃন্দ।
এই অনুষ্ঠানে উক্ত সদস্যদের কৃতি সন্তানদের মাঝে সম্মাননা, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পরিশেষে রেফেল ড্র দেওয়া হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

