AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৯:২৫ পিএম, ২৫ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অন্তত ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে শিক্ষার্থীদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা ‍‍`গ্রাম উন্নয়ন কর্ম‍‍` (গাক) কর্তৃক সরবরাহকৃত বনরুটি ও সেদ্ধ ডিম বিতরণ করা হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
খাবার খাওয়ার কিছুক্ষণ পরই ৪ থেকে ৫ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং আরও ২৫ থেকে ৩০ জনের মধ্যে বমি বমি ভাবসহ শারীরিক অস্বস্তি দেখা দেয়। বর্তমানে আক্রান্ত শিক্ষার্থীরা সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেফতাহুদ্দোলা।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয়টি পরিদর্শন করেন। ইউএনও জানান, বিতরণের জন্য আনা খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাকে খাবার সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন অধিদপ্তরকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শঙ্করবাটি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সংস্থার সরবরাহকৃত খাবার খেয়ে প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে পুনরায় একই ধরনের ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!